রিটার্ন পলিসি

স্নেহধারা (SnehoDhara)-এ আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য এবং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো কারণে আপনি যদি পণ্যটি নিয়ে সন্তুষ্ট না হন, তবে নিচের শর্তসাপেক্ষে পণ্য পরিবর্তন বা ফেরত দিতে পারেন:

  • রিটার্ন করার সময়সীমা: পণ্য হাতে পাওয়ার পর কোনো সমস্যা থাকলে অবশ্যই ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের হটলাইন (01793-707011) বা ফেসবুক মেসেঞ্জারে জানাতে হবে। অভিযোগ গ্রহণের পর ৭ দিনের মধ্যে পণ্যটি ফেরত দিতে হবে।
  • রিটার্নের শর্তাবলী:
    ১. পণ্যটি অব্যবহৃত, ধোয়া হয়নি এমন এবং একদম নতুন অবস্থায় থাকতে হবে।
    ২. পণ্যের সাথে থাকা অরিজিনাল ইনভয়েস, ট্যাগ, কিউআর কোড এবং প্যাকেজিং অক্ষত থাকতে হবে।
    ৩. যদি ভুল পণ্য পাঠানো হয় বা ত্রুটিপূর্ণ (Damaged) পণ্য পান, তবে স্নেহধারা সম্পূর্ণ নিজ দায়িত্বে পণ্য পরিবর্তন করে দেবে।
  • রিটার্ন বা এক্সচেঞ্জ খরচ:
    ১. যদি পণ্যে কোনো ত্রুটি থাকে, তবে রিটার্ন চার্জ স্নেহধারা বহন করবে।
    ২. আপনি যদি পছন্দ পরিবর্তন বা সাইজ সমস্যার কারণে (যা আগে নিশ্চিত করা হয়েছিল) পণ্য পরিবর্তন করতে চান, তবে রিটার্ন এবং পুনরায় পাঠানোর ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে।
  • রিফান্ড প্রক্রিয়া:
    ১. পণ্য আমাদের কাছে পৌঁছানোর পর আমরা তা পরীক্ষা করে দেখবো। সবকিছু ঠিক থাকলে রিফান্ড কার্যকর হবে।
    ২. মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে রিফান্ড করা হবে।
    ৩. রিফান্ড সম্পন্ন হতে সাধারণত ৭-১০ কার্যদিবস সময় লাগতে পারে।
    ৪. ডেলিভারি চার্জ রিফান্ডযোগ্য নয়।
Scroll to Top